× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২ জন জামায়াত ও শিবির নেতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত দুই জন জামায়াত ও শিবির নেতা। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতরা হলেন, ঝিনাইদহ পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম ও ঢাকা মহানগর (পশ্চিম) শিবিরের উপদেষ্টা তারিক হাসান সবুজ। জহুরুল ইসলাম শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার শমসের মোল্লার ছেলে এবং সবুজ আরাপপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, সকালে নিহতদের স্বজনেরা এসে লাশ সনাক্ত করে। পরে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি জহুরুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭ টি এবং তারিক হাসান সবুজের নামে ১ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ভোররাতে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে ৩ টি মোটর সাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী বাস টার্মিনালের যাচ্ছিল। সেসময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগনাল দেয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ী লক্ষ্য করে ৩ টি বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে।
পুলিশ এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ৭-৮ মিনিট গোলাগুলি হয়।

পরে সন্ত্রাসীরা ২টি মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক তাদের মৃত ঘোষণা করে। পরে সেখান থেকে একটি মোটর সাইকেল, ২ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২টি চাপাতি, ১ টি ছোড়া উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..