× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
ঝিনাইদহে ফ্রি মেডিকেল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুতে ক্যাম্পের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে আগতদের সেবা প্রদাণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি।

আগামী মাস থেকে সপ্তাহের শুক্র ও শনিবার পৌর এলাকার বিভিন্ন স্থানে এ চিকিৎসা সেবা প্রদাণ করা হবে বলে জানান আয়োজকর্।া


এ ক্যটাগরির আরো খবর..