× Banner
সর্বশেষ
শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 

ঝিনাইদহে প্রথম দিনের প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় ৮’শ ২৯ জন অনুপস্থিত

admin
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৯ নভেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে শান্তিপুর্ণ পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে জেলার ৬ টি উপজেলায় ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, সারা দেশের ন্যায় ঝিনাইদহের ৬ টি উপজেলায় ১’শ ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ হাজার ৭’শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৪’শ ৩৯ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৬১ জন, কোটচাঁদপুরে ৩৩, ঝিনাইদহ সদরে ১’শ ৩৮, মহেশপুরে ৩১, শৈলকুপায় ১’শ ১১ এবং হরিণাকুন্ডতে ৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৩’শ ৯০ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৫৯ জন, কোটচাঁদপুরে ১৮, ঝিনাইদহ সদরে ১’শ ২১, মহেশপুরে ৮০, শৈলকুপায় ৬২ এবং হরিণাকুন্ডতে ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..