× Banner
সর্বশেষ
মান্দায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলসচিব ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই -রেলসচিব সাপাহারে জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে কর্মশালা ডাসারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে প্রতিপক্ষের হামলায় আহত নয়ন হোসেন (১৫) নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকায় মেডিকেলে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। নয়ন শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৫ টার দিকে শহরের মনিংবেল স্কুলের পিছনে একটি মাঠে খেলা করছিল। সেসময় প্রতিপক্ষের সাথে নয়নের তর্কবির্তক হয়। এরই এক পর্যায়ে রাত পনে ৮ টার দিকে প্রতিপক্ষরা শামসুলের বাড়ীর সামনে নয়নকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..