× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

ঝিনাইদহে দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহে দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এসময় একটি বিদেশী তৈরি ৯ এমএম পিস্তল, একটি পিস্তলের মাগ্যাজিন এবং পিস্তলের ০৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব।

রোববার ভোর রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩২) ও একই উপজেলার তালিনা পশ্চিমপাড়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে কালাম বিশ্বাস।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সদর উপজেলার গান্না বাজারে পাকা রাস্তার স-মিলে সামনে র‌্যাব অভিযান পরিচালনা করছিল। এমন সময় র‌্যাব জানতে পারে এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব অভিযান চালায়।

এসময় কালাম বিশ্বাস ও সুভাষ কর্মকারকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী তৈরি ৯ এমএম পিস্তল, একটি পিস্তলের মাগ্যাজিন এবং পিস্তলের ০৪ রাউন্ড তাজা গুলি।


এ ক্যটাগরির আরো খবর..