× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়শেন (ডুসাজ) এর আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেষে শহরের জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ডুসাজের আহ্বায়ক কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন, নরসিংদির যুগ্ম জজ সাজ্জাদ হোসেন, মাগুরার যুগ্ম জজ শাহজাহান শিপন, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঝিনাইদহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব আলী, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাড়ে ৩’শ শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..