ঝিনাইদহ প্রতিনিধি॥ “হাতের মুঠো টাকা” এ শ্লোগ্নাকে সামনে রেখে শ্রেষ্ঠত্বের আসনে আরেক ধাপ এগিয়ে বাংলাদেশ এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ট্যাপ এন পে’র উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আজিজুর রহমান সড়কের সাদাতিয়া মার্কেটে এ সেবা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন ‘ট্যাপ এন পে’ মোবাইল ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার নাসির উদ্দিন মজুমদার, এরিয়া সেলস ম্যানেজার জাফর ইকবাল, পার্টনার ডিস্ট্রিবিউটার এম এ মতিনসহ অন্যান্যরা।
কর্মকর্তারা জানান, অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা থেকে তাদের সেবা খুবই সহজ ও নিরাপদ। এই সেবার গ্রাহকরা একটি করে এনএসসি কার্ড পাবেন। যার মাধ্যমে পস টার্মিনাল মেশিনে ট্যাপ করে সেবাগ্রহীতারা নিরাপদ ভাবে লেনদেন করতে পারবেন।