× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারি কিউরেটর এস এম আবু হান্নান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, সরকারি কেসি কলেজের সহকারী অধ্যাপক তৈয়বুর রহমান, এস এম আব্দুল মতিন, হাবিবুর রহমান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক আছিয়া বানু, আনিছুর রহমান।

জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে দিনব্যাপি চলা এ প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার ১৫ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথম ধাপে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। পরে বাছাইকৃত ৮ টি প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধীতা করে। কুইজ প্রতিযোগিতায় মডারেটরের দ্বায়িত্ব পালন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

মঙ্গলবার এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..