ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরের ৬০,৮১,৯০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিন্টন ইউনিয়নের কয়েকশত মানুষের সম্মুখে এ বাজেট ঘোষণা করেন। ২০১৬ – ২০১৭ অর্থ বছরের বাজেটে আয় দেখানো হয় ৬০,৮১,৯০০ টাকা ও ব্যয় নির্ধারণ করা হয় ৬০,৮১,৯০০ টাকা। বাজেট অনুষ্ঠানে ইউপি. সচিব কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, সমাজ সেবক গোলাম সরোয়ার, ইউপি সদস্য ইছাহাক আলী মোল্যা। এসময় এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।