× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঝিনাইদহে ক্লাশ বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে শত শত শিক্ষার্থীরা ক্লাশ বন্ধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে তারা ক্লাশ বন্ধ করে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে। পরে অভিভাবকরা এসে যোগ দেয়। এছাড়া তারা দুপুর ১২টার দিকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। বিদ্যালয়ে নিয়মিত ক্লাসও হয় না। যেদিন আসেন শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। পথে ইভটিজিং অভিযোগ করলে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন না। ফলে উপায় না পেয়ে আমরা আন্দোলন শুরু করেছি।

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল কিন্তু দেখা হয়নি বলে জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষা, নিয়মিত ক্লাস নেওয়া সহ সব কাজে ব্যর্থ। যে কারনে শিক্ষার্থী ও অভিভাবকরা তার বিরুদ্ধে ফুসে উঠেছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে সঠিক হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তবে এই অভিযোগের কোন ভিত্তি নেই।


এ ক্যটাগরির আরো খবর..