× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার নেতৃবৃন্দের প্রশিক্ষণের সমাপনী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
নেতৃবৃন্দের প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান, সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আশিকা আশরাফি আইভি।

আয়োজকরা জানান, জাইকার অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে ২ দিন ব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার পোড়াহাটি, পাগলা কানাই ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..