× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ  সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩ টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,  শনিবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি টহল গাড়ী টহল দিচ্ছিল।

শুক্রবার রাত আড়াইটার দিকে গাড়ীটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়–য়াকান্দি কবর স্থান এলাকায় পৌছালে দুবৃর্ত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুক যুদ্ধ হয়। এক পর্যায়ে অপর দিক থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে এবং ১ টি দেশীয় তৈরী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২ টি ছোরা, ১ টি চাপাতি ও ২ টি হাসুয়া উদ্ধার করে। এ বন্দুকযুদ্ধে পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার ভোর রাতে সদর  উপজেলার তেতুলবাড়ীয়া নামক স্থানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫) নামের দুই শিবির কর্মী নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..