× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালকের মৃত্যু

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
jhinaidaha

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ফাইভ স্টার ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় সবুজ কাজী (২৫) নামের এক চালকের মৃত্যু।

রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

নিহতের ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো। সেসময় দুর্ঘটনায়বশত মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..