× Banner
সর্বশেষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে রোববার সকালে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, এডাব’র সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে সেখান থেকে একটি রিক্সা র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের হামদহ মোড় ঘুরে, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ট হয়ে পায়রা চত্বর পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..