× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে অস্ত্র, গুলি ও বোমাসহ এক সন্ত্রাসী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৭ অক্টোবর’২০১৬: ঝিনাইদহে অস্ত্র, গুলি ও বোমাসহ আসমত আলী নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬।

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমত আলী সদর উপজেলার মাইধরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালায় তারা।

সেসময় সন্ত্রাসীমুলক কর্মকান্ড সৃষ্টি করার প্রস্তুতি কালে আসমত আলীকে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২ হাসুয়া ও ২টি বোমা সদৃশ্য বস্তুসহ আটক করা হয়। তার নামে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..