× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অন্তঃসত্ত¡া নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহে এক অন্তঃসত্ত¡া নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটে সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অন্তঃসত্ত¡া নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে তাঁকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..