× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফ ’র গুলিতে জসিম মন্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে।

শুক্রবার রাত ৩টার দিকে ভারতের অভ্যন্তরে হাজরাখাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিম মন্ডল সীমান্ত পার হয়ে ভারতের ৮’শ গজ অভ্যন্তরে হাজরাখাল এলাকায় প্রবেশ করে।

এসময় সে বিএসএফ’র  নদীয়া জেলার  হাজরাখাল ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে।  বিএসএফ তাকে থামতে বলে। পালানোর চেষ্ঠা করলে বিএসএফ তাকে গুলি করে।

আহত অবস্থায় তাকে  উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। বর্তমানে তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে বিজিবি কর্মকর্তা জানান।


এ ক্যটাগরির আরো খবর..