× Banner
সর্বশেষ
নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উইমেন সেন্টারের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
উইমেন সেন্টারের উদ্বোধন

দু:স্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে উইমেন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে নব-নির্মিত এ সেন্টারের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস। পরে নারীদের প্রশিক্ষণের জন্য ইউমেন সেন্টারে ২০ টি সেলাই মেশিন প্রদাণ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল’র অর্থায়নে নির্মিত নারিকেলবাড়িয়া গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..