× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ উপজেলাসহ দেশের ১০ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঝিনাইদহের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উব্দোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নবী নেওয়াজ, আনোয়ারুল আজীম আনার, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব ইয়াসমিন বেগম, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানাসহ সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে কোটচাঁদপুর উপজেলায় ৭৬ কোটি টাকা ব্যায়ে ৪৪৪ কিলোমিটার লাইনের মাধ্যমে ২৫ হাজার ২’শ ৫৯ টি সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..