× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিকরগাছা, যশোর

ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে উপজেলা পর্যায়ে খেলা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই গানে” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের ৩য় দিনে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (স্কুল ও কলেজ পর্যায়ে), বিজ্ঞান বিষয়ক কুইজ, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও পরিশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ও উপজেলা পরিষদের মধ্যের সারাদিনের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

তারুণ্যের উৎসবে উপজেলা পর্যায়ে আয়োজনে সভাপতির দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি, এম মেসবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক অফিসার আবু সাঈদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, রবিন, আঁখি, স্মরন, রিকন আহমেদ, আলামিন, মিতা, কান্তা, ঐশী সহ সংশ্লিষ্ট উপ কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে মঙ্গলবারের আয়োজনে থাকবে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন স্টলে উপস্থাপিত প্রকল্পের মূল্যায়ন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী, তারুণের উৎসব উপলক্ষ্যে কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড ও পরিশেষে বিকালে উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।


এ ক্যটাগরির আরো খবর..