× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ঝালকাঠিতে হত্যার দায়ে তিন ভাইয়ের যাবজ্জীবন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মকরমপুর গ্রামের লেবুচাষি আবদুস সালামকে হত্যার দায়ে তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মকরমপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের তিন ছেলে আলমগীর হোসেন হাওলাদার, কালাম হাওলাদার ও মিরন হাওলাদার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আবদুল গনি হাওলাদার ও তাঁর অপর দুই ছেলে জলিল হাওলাদার ও মিলন হাওলাদারকে খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবদুল মান্নান রসুল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবদুর রশিদ শিকদার।

মামলার বিবরণ থেকে জানা যায়, মকরমপুর গ্রামের আবদুস সালাম বিদেশ থেকে দেশে ফিরে লেবু চাষ শুরু করেন। তাঁর বাগান থেকে লেবু চুরি করে নেয় প্রতিবেশী আবদুল গনির ছেলেরা। ২০০৯ সালের ১৬ জুন বিকেলে লেবু চুরির বিষয়ে তাঁদের কাছে জানতে চান আবদুস সালাম। ওই সময় আবদুল গনির ছেলেরা আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাতিজা মো. শিপন বাদী হয়ে ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আবদুল গনি হাওলাদার ও তাঁর পাঁচ ছেলের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..