× Banner
সর্বশেষ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ডেস্ক

পেনাল্টি হাতছাড়া হলেও জয়ে খুশি রোনালদো

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
জয়ে খুশি রোনালদো

উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। দল জিতলেও কিছুটা আক্ষেপ থাকতে পারে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মনে। পর্তুগাল পেনাল্টি পেলে তা থেকে গোল করবেন রোনালদো। এমন দৃশ্যই দেখে অভ্যস্ত সকলে।

তবে আজ (২৯ নভেম্বর) ম্যাচের ৯০ মিনিটে পর্তুগাল পেনাল্টি পেল, গোল করলেন ব্রুনো ফার্নান্দেস। কারণ ম্যাচের ৮২ মিনিটেই রোনালদোকে উঠিয়ে নিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোষ।

ম্যাচে দুটি রেকর্ডের সামনে দাড়িয়ে ছিলেন রোনালদো। একটি গোল করতে পারলে দুটি রেকর্ড হয়ে যেত তার। বিশ্বকাপে ৯ গোল করে ইউসেবিওর পাশে বসতেন রোনালদো। এছাড়াও সবচাইতে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড লেখা হতো রোনালদোর নামে। ম্যাচের প্রথম গোলটি অবশ্য লেখা হয়েছিল রোনালদোর নামেই। তবে ভিএআরে চেক করে দেখা যায় রোনালদোর কোনও স্পর্শ ছিল না বলের সঙ্গে । ফলে গোল দেয়া ব্রুনো ফার্নান্দেসের নামেই।

পর্তুগাল যখন পেনাল্টি পেল সাইড বেঞ্চে বসে হয়তো আফসোসই করছিলেন রোনালদো। হয়তো আর আটটি মিনিট মাঠে থাকলে গোলটি করতে পারতেন তিনি। রোনালদো মাঠে থাকলে তিনি পেনাল্টি শুট করবেন এটা বলার অপেক্ষা রাখে না। তবে বিধি বাম, রেকর্ড গড়তে অপেক্ষা করতে হবে রোনালদোকে।

পেনাল্টি নেয়ার সুযোগ হাতছাড়া হলেও দলের জয়ে আনন্দিত রোনালদো। ম্যাচের পর দলের জয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সিআরসেভেন। লিখেছেন, ‘আমরা বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছি। দাল দারুণ খেলেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমাদের স্বপ্ন এখনো বেচে আছে। স্বপ্ন জয়ের পথে চলো একসঙ্গে। ’


এ ক্যটাগরির আরো খবর..