× Banner
সর্বশেষ
ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয়পুরহাটে তুলশীগঙ্গা নদীতে কষ্টি পাথরের মূর্তি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
তুলশীগঙ্গা নদীতে কষ্টি পাথর

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদী খননের সময় একটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে।

৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরমান হোসেন।

বরমান হোসেন দ্যা নিউজকে জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিগঙ্গা নদীতে খনন কাজ চলছে। সকালে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে  মূর্তিটি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন আরও জানান, মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম দ্যা নিউজকে জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি  কষ্টি পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই মূর্তি দুটিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..