× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

জয়পুরহাটের বাউল কিরণে সুরে দেহখাঁচা নামক গানটি লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশের একটি স্বতন্ত্র রেকর্ড প্রতিষ্ঠান লেজার ভিশনে “দেহখাঁচা” শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার তানজির আহমেদ সাকিব। সুর ও সংগীত আয়োজনে বাউল কিরণ।
চলতি মাসে লেজার ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম। এ ছাড়াও গানটিতে থ্রীডি এ্যানিমেশন, সম্পাদনা ও পরিচালনায় ছিলেন মশিউর রহমান (প্রান্ত রহমান)। মিউজিক এ রুবেল ইসলাম ।
এ গানটি সকল মানুষের মনে দাগ লাগাবে বলে মনে করে শিল্পী বাউল কিরণ। অপরদিকে, গীতিকার তার ফেসবুকে নিজের অনুভতি জানিয়েছে। তা হুবাহুব তুলে ধরা হলোঃ “গান মানুষের মনের সুপ্ত আবেগ অনুভূতি জাগাতে পারে, জীবনের অব্যক্ত কথা সপ্তসুরের মূর্ছনায় উদ্বেলিত করে আগামীর পথে ভালোর দিকনির্দেশনা প্রদান করে যেমন, পাশাপাশি সংগীত আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য’কে হৃদয়ে ধারণ ও লালন করে আসছে সেই অনাদিকাল থেকে অদ্যাবধি পর্যন্ত।”
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে তনুমন, পিরিতি ভালা না, উইড়া যারে বনের পাখি, মনের সনে মন বান্ধিয়া, অন্তরে দাগ, কে বলে পীরিত ভালা না, কলের গাড়ী, রঙিলা কইতর, হাওয়ায় আসে হাওয়ায় ভাসে ইত্যাদি।
জানা যায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামের কবিরাজ জসিম উদ্দিনের ছেলে বাউল কিরণ।
বাউল কিরণের আজকের অবস্থানে আসার পেছনে তার পরিবারের বিশেষ করে মা-বাবা এবং পাশাপাশি গীতিকবি আহমেদ রব্বানী, তানজির আহমেদ সাকিব, মহিদুল হাসান মন, প্রান্ত রহমান, প্রদীপ সাহা এবং অভি আকাশের কাছে কৃতজ্ঞ বলে জানান বাউল কিরণ।


এ ক্যটাগরির আরো খবর..