× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে এখনো সংকট তৈরি না হলেও সেই গুজব ছড়িয়ে পড়েছে।

ফলে ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, ভোগান্তি। এসবের কারণে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান প্রমুখ।

পরিদর্শনের শুরুতে তিনি রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প স্টেশনে যান। এ সময় তিনি সেখানে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারাও তাদের অভিযোগ জানান। এরপর প্রতিমন্ত্রী পাম্পের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..