× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

জোয়ারে ডোবে ভাটায় জাগে পাইকগাছা পৌরশহরের বাজার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
জোয়ারে ডোবে ভাটায় জাগে

খুরনার পাইকগাছায় খোদ পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে। মঙ্গলবার দুপুরে এমননি দৃশ্য দেখা গেছে পৌর বাজারে। বাজার কমিটি অভিযোগ অপরিকল্পিত শহররক্ষ বাঁধের কারণে এমনি হচ্ছে।
পাইকগাছা পৌরসভার অপরিকল্পিত শহররক্ষা বাঁধের কারণে পৌর সদরের কাঁচা বাজার, কাঁকড়া বাজার, সোনাপট্টি, ও থানা বঙ্গবন্ধু চত্ত্বর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জন দূর্ভোগ দেখা দিয়েছে। কাঁচা মাল বাজারের কামরুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধির কারণে কাঁচা বাজারে পানি উঠে যায়। সে সময় আমাদের দোকানে কোন ক্রেতা আসতে পারেনা।
শহর রক্ষা বাঁধ যেনতেন ভাবে দেয়া হয়েছে। কিছু জায়গায় বাঁধ ভাঙ্গা রয়েছে। সেখান থেকে পানিঢুকে বাজার প্লাবিত হয়। আমরা বিভিন্ন সময় পৌরসভা মেয়রকে বলেছি কিন্তু তিনি এ বিষয় গুরুত্ব দিচ্ছে না।সোনা পট্টির একজন ক্রেতা জানান, আমি সোনা পট্টিতে এসে ছিলাম রাস্তা ঘাট দূষিত পানিতে ডুবে থাকার কারণে যেতে পারলাম না।
কাঁকড়া বাজারের অমিরুল ইসলাম নামে জনৈক ব্যবসায়ী জানান, দূষিত পানিতে বাজার ডুবে থাকায় ব্যবসা করতে কষ্ট হচ্ছে। জোয়ার আসলে দোকানে থাকা যায়না ভাটায় পানি সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। পাইকগাছা পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুর রহমান রজ্ঞু জানান, পৌরসভা জন্মলগ্ন থেকে এ অসুবিধা গুলো চলে আসছে।
পাইকগাছা কয়রার সংসদ সদস্যর সদিচ্ছায় একটি শহর রক্ষা বাঁধ দিয়েছি। সেটি এখনো সম্পন্ন করতে পারেনি। তবে মেয়র মহাদয়ের সাথে কথা হয়েছে যে বাঁধটি দেয়া হয়েছে সেটি দ্রুত সংস্কার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..