× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ফুটবল বালিকা দলের কোটালীপাড়ার ইউএনও’র সাথে সাক্ষাত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
চ্যাম্পিয়ন ফুটবল বালিকা দলের কোটালীপাড়ার

গোপালগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালিকা ইভেন্টে জেলা পর্যায়ে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে কোটালীপাড়া  উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সাথে সাক্ষাত করেছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর নেতৃত্বে গতকাল রবিবার রাতে ইউএনও সাগুফতা হকের সাথে সাক্ষাত করেন। সাক্ষাত কালে উপজেলা নির্বাহী অফিসার বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।পরে তিনি বিজয়ী টিমের কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন , উপজেলা একাডেমি সুপার ভাইজার জসীম উদ্দিন ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জ স্টেডিয়ামে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বালিকা ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দল  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..