শার্শায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের শার্শা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাকি বেগম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ি সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ১২ টার দিকে  তা‌কে আটক করা হয়।

আটক লাকি বেগম বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীর বুললির স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসে অভিযান চালায়। এসময় সন্দেহ ভাজন লাকি বেগমকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া  যায়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক(এসআই) সার্জেন্ট পলিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে  জানান,আটকের বিরুদ্ধে  মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে  মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।