× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

জেনেভায় বিনিয়োগ সম্মেলনে যাচ্ছেন রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে আগামীকাল জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইও যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বিবার্ষিক এই সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবেন।

বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি গুরুত্ব দেয়া হবে। এই সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।

ফোরামের ২০১৮ সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনসহ ৫০টির বেশি ইভেন্ট থাকবে। সম্মেলনে গ্লোবাল লিডারর্স ইনভেস্টমেন্ট সামিট, গ্লোবাল ইনভেস্টমেন্ট গেম চেঞ্জার্স সামিট, মিনিস্টারিয়াল রাউন্ডটেবলস, কনফারেন্স, প্রাইভেট সেক্টর-লিড সেশনস, টেড-স্টাইল প্রেজেনটেশন, হাই-প্রোফাইল স্টেকহোল্ডার রাউন্ডটেবলস, নেটওয়ার্কিং ইভেন্টস, এওয়ার্ড সিরিমনিস এবং ইনভেস্টমেন্ট ভিলেজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি জেনেভায় তার ৫ দিনের সফর সমাপ্ত করে ২৬ অক্টোবর দেশে ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..