× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

জুয়ার আসর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালীর চাটখিল উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল রোববার রাতে তাকে একটি জুয়ার আসর থেকে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে।
এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। তিনি বলেন,তাকে একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ।  পরে জুয়া আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..