× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

জুড়ীর হাকালুকী হাওরে শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

হাফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলার জুড়ীঃ উপজেলার গত শনিবারের শিলা বৃষ্টিতে হাকালুকী হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে  ইতোমধ্যে ঝরে গেছে হাকালুকিসহ হাওর-বিলে ফলানো অনেক  ফসল। হাড়ভাঙা পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে শিলা বৃষ্টিতে ঝরে যাওয়ায় বুক বেঁধে রাখতে পারছেন না কৃষকরা তাই নিরবে ঝরছে তাদের চোখের জল।

মঙ্গলবার হাওড় পাড়ের গ্রামগুলু সরেজমিনে ঘুরে দেখা যায় কৃষকরা শিলা বৃষ্টিতে ফসল হারানোর কারণে হতাশ হয়ে পড়েছেন।তাদের সাথে আলাপকালে অনেকে জানান, তাদের বেশির ভাগ ফসল শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে,এখন আমরা কিছু ফসল তুলতেছি মন কে বুজানোর  জন্য।

শিলা বৃষ্টিতেও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চোখের জল মুছতে মুছতে জানান একাধিক কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার সাথে আলাপকালে তিনি জানান, হাকালুকি হাওর তীরের জুড়ী উপজেলায় এ বছর ৫ হাজার ৪৫০ হেক্টর বোরো ধানের আবাদ  করা হয়েছে। গত শনিবারের শিলা বৃষ্টিতে হাকালুকী হাওরে পশ্চিম জুড়ী ও যায়ফরনগর ইউনিয়ে দারণা করা যাচ্চে প্রায় ৩০ হেক্টর জমির ধান ঝরে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..