× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

পিআইডি

জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

কক্সবাজার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকার প্রধানের কাছে বিষয়টি উপস্থাপন করে দ্রুত বিচার কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তিনি কাজ করবেন।

বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী শহিদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি চান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার হোক।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের রক্তের মর্যাদা রক্ষায় বিচার নিশ্চিত করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহিদ ওয়াসিম আকরামের পরিবার এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই শহিদ ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হন। ‘কোটা নয়, মেধা’ স্লোগানে পরিচালিত আন্দোলনের অন্যতম শহিদ হিসেবে তিনি পরিচিত। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..