× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জুলহাস এবং তনয় হত্যার অভিযোগে রাশিদুল নবী ১ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় রাশিদুল নবীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির রাজ এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহার উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ১৬ অক্টোবর রাতে রাশেদুলকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৭ অক্টোবর জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

জুলহাস-তনয় হত্যা মামলায় শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে এজনকে গত ১৫ ও ১৯ মে দুই দফা ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাসের বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।


এ ক্যটাগরির আরো খবর..