× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে -সেতু মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা জানান।

তিনি আরো জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৭ ভাগ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ। মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা ৬৫ দশমিক ৬৮ ভাগ।

এছাড়া গ্যাস পাইপ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৯৯ ভাগ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৭৯ ভাগ।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়াল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..