× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

জীবের শান্তি ও কল্যান কামনায় রমনা কালী মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান

admin
হালনাগাদ: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও কল্যান কামনায় ১১তম বাৎসরিক ৪০ প্রহরব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন।

আগামী ১লা মে থেকে ৭ই মে পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান(রমনা কালী মন্দির) এ শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী মুকুল বোস। পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় এর সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী এবং শ্রীমদ্ভাগবত থেকে পাঠ করবেন শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ এর সভাপতি শ্রী নিত্যানন্দ চক্রবর্তী।

হরিনাম সংকীর্তন মাহাত্ম্য আলোচনা করবেন বাংলাদেশ হিন্দুসমাজ সংষ্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস।

অনুষ্ঠানসূচীঃ

* ১মে, ১৭ই বৈশাখ ১৪২৫, মঙ্গলবার, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও শুভ অধিবাস।

* ২ই মে ১৮ই বৈশাখ ১৪২৫, বুধবার, অরুণোদয় হতে ৬ই মে, ২২শে বৈশাখ রবিবার ব্রাহ্ম মূহূর্ত পর্যন্ত ৪০ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

* ৭ই মে, ২৩শে বৈশাখ ১৪২৫, সোমবার, ভগবান শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন ও দুপুর ১২ টায় মহাপ্রসাদ বিতরন।

** নাম সুধা পরিবেশনায়ঃ

১। সীমা সম্প্রদায়-  গোপালগঞ্জ

২। বীণা-পানি সম্প্রদায়- গোপালগঞ্জ

৩। আদি রাধা গোবিন্দ সম্প্রদায়-  খুলনা

৪। প্রেমানন্দ সম্প্রদায়- সম্প্রদায়- খুলনা

৫। রায় কিশোরী সম্প্রদায়- মাগুরা

৬। মা স্বরসতী সম্প্রদায়- মাগুরা

** লীলা কীর্তন পরিবেশনায়**

১। অধ্যক্ষ অজিত সাহা, মানিকগঞ্জ

২। শ্রী দিলীপ বিশ্বাস, ফরিদপুর

৩। কুমারী আশালতা মন্ডল, সাতক্ষীরা

দেশবাসীকে নিমন্ত্রণ জানিয়েছেন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সুমন মন্ডল, সদস্য সচিব শ্রী গকুল সাহা এবং শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উৎপল সাহা এবং সাধারণ সম্পাদক শ্রী সজীব বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..