× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ এড়াবেন পুতিন  -ভারত

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
vladimir putin

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় সোমবার বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন এবং সম্মেলনে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন।

মোদির কার্যালয় বলেছে, তিনি টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন। এ সময় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার তার সিদ্ধান্তের জন্য পরস্পরের একটি বোঝাপড়া প্রকাশ করেছেন। এ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশগ্রহণ করবেন। নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকাল থেকেই সম্পর্ক রয়েছে। এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর নিরাপত্তা সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে ভারত মস্কোর স্পষ্ট নিন্দা করা থেকে বিরত রয়েছে। মোদি ও পুতিন দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনসহ ‘পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়’ নিয়েও কথা বলেছেন। পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তার বক্তব্য পেশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..