× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ১৫ মে পর্যন্ত মুলতবি

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী১৫ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আজ সোমবার পুরান ঢাকার বকশীবাজারের কামরুল হোসেন মোল্লার বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থন করতে এসে সময়ের আবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মামলার শুনানি মুলতবির জন্য তিন সপ্তাহের আবেদন করেন।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন।তখন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও হাইকোর্টে মামলাটির বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনের কথা আদালতকে জানান।

শুনানি শেষে বিচারক ১৫ মে পর্যন্ত মুলতবির আদেশ দেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ।আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে খালেদাজিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে বের হন। ১১টা ৩৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে পৌঁছান তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রচণ্ড পায়ের ব্যথায় ভুগছেন। তিনি ভালো করে হাঁটতে ও দাঁড়াতে পারছেন না। বসলে উঠতেপারছেন না। এর মধ্যেই আজকে তাঁকে আদালতে হাজির হতে হয়েছে। দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতেও তাঁর অনেক কষ্ট হয়েছে। সঙ্গে সব সময় ওষুধ রাখতে হচ্ছে।বেলা ১১টা ৫০ মিনিটে বিএনপির চেয়ারপারসন আদালত কক্ষে পৌঁছান। আইনজীবীরা তাঁকে একটি চেয়ারে বসতে দেন। বিচারক এজলাসে বসলে সাধারণ নিয়ম অনুযায়ী আইনজীবী ও বিচারপ্রার্থীরা উঠে দাঁড়ান।

এ সময় খালেদা জিয়া পায়ের ব্যথায় এতটাই কাবু ছিলেন যে, তিনি তখন চেষ্টা করেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারেননি।পরে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ ব্যাপারে আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পায়ের ব্যথায় প্রচণ্ড অসুস্থ। তিনি বসতে-উঠতে বা হাঁটতে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই তিনি দাঁড়াতে পারছেন না। এত অসুস্থতা নিয়েও তিনি শুধু আইনেরপ্রতি শ্রদ্ধা দেখিয়ে, আদালতের প্রতি সম্মান দেখিয়ে আজ আদালতে হাজির হয়েছেন।’আদালত তখন বলেন, ‘ঠিক আছে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..