× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত আবেদন খারিজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারপুনঃতদন্ত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ এ-সংক্রান্ত খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও জাকিরহোসেন ভূঁইয়া।

গত মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে অরফানেজ ট্রাস্ট মামলা পুনঃতদন্ত চেয়েআবেদন করেন আইনজীবীরা। এ বিষয়ে জাকির হোসেন  বলেন, ‘আমরা শুনানিতে বলেছি, এ মামলার তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি। কেননা, জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য ১৯৯১ সালে তৎকালীন কুয়েতের আমির চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা অনুদান দিয়েছিলেন। ওই অনুদানের সত্যতা নিশ্চিত করে কুয়েতের বর্তমান আমির ও কুয়েতের দূতাবাস থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।’

‘মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ মিথ্যা তদন্ত করে বলেছেন, ওই টাকা সৌদি আরব থেকে আনা হয়েছে এবং অনিয়ম হয়েছে, যাএকটি মিথ্যা প্রতিবেদন। তাই খালেদা জিয়া এ মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছেন।

গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালত আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার এআবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করি।’জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াঅন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..