এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখার উদ্যোগে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড.ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোয়াজ বিল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও শিবিরের (জাবি) সেক্রেটারি মাজহারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মওলানা আলীমুজ্জামান, সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর আমির রেজাউল করিম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ।
দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্ধসঢ়;বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে মধুখালী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্ধসঢ়;বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


