× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

জাসাস নেতা ডা. আরিফের মুক্তি দাবি ফখরুলের

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থার (জাসাস):ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০২ এপ্রিল) পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে।

তার অভিযোগ, বর্তমান ‘ভোটারবিহীন সরকার’ জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে ‘সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে’ বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ণ অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন, অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী আতঙ্কগ্রস্ত।

শুক্রবার (০১ এপ্রিল) রাতে জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এটিকে বর্তমান শাসকগোষ্ঠীর চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ বলেও বিবৃতিতে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অবিলম্বে ডা. আরিফুর রহমান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..