× Banner
সর্বশেষ
ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে -ফকির মাহবুব আনাম খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা

ডেস্ক

জার্মানির ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে শক্তিশালী দল ঘোষণা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
জার্মানির ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির এটি টানা চতুর্থ জয়। স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে বাছাই শুরুর পর টানা চার ম্যাচ জিতেছে তারা। তবে এখনও মূল পর্বের টিকেট নিশ্চিত হয়নি তাদের।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারায় জার্মানি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন নিক ভোল্টেমেড।

গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে হয়তো জার্মানির গোল উৎসবের আশাই করছিলেন সমর্থকরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি তাদের। তবে ম্যাচ জিততে বেগ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

‘এ’ গ্রুপে পাঁচ ম্যাচে ৪ জয়ে জার্মানির ঝুলিতে ১২ পয়েন্ট। সমান ম্যাচে স্লোভাকিয়াও ৪ জয়ে পেয়েছে ১২ পয়েন্ট। আগামী সোমবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া।

ওই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে জার্মানির বিশ্বকাপ টিকেট। অথবা ন্যুনতম ড্র করলেও কাজ হয়ে যাবে তাদের।

লুক্সেমবার্গের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে প্রথম জালের দেখা পান ভোল্টেমেড। এর ২০ মিনিট পর আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

গোলরক্ষক: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল ও ফিন দাহমেন।

ডিফেন্ডার: ওয়াল্ডেমার অ্যান্টন, রিডল বাকু, নাথানিয়াল ব্রাউন, রবিন কোচ, ডেভিড রাউম, নিকো শ্লটারবেক ও জোনাথন তাহ।

মিডফিল্ড: করিম আদেয়েমি, নাদিম আমিরি, রবার্ট অ্যান্ড্রিচ, সার্জ জিনাব্রি, লিওন গোরেটজকা, জোশুয়া কিমিচ, জেমি লেভেলিং, ফেলিক্স নেমেচা,

অ্যাঞ্জেলো স্টিলার ও ফ্লোরিয়ান উইর্ট

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, জোনাথন বুর্কার্ড ও নিক ওলটেমাডে।

 


এ ক্যটাগরির আরো খবর..