× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নির্বাচনে অতি ডানদের বড় জয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
জার্মানি নির্বাচন

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার অতি ডানদের বড় উত্থান হয়েছে। পূর্ব জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যে জয়ী হয়েছে ডানপন্থি দল অল্টানেটিভ ফর জার্মানি বা এএফডি। প্রতিবেশী রাজ্য স্যাক্সনিতে তারা দ্বিতীয় বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনে এএফডির উত্থানকে উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে দেখছেন অনেকে। ঐতিহাসিক জেন ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, এএফডির নীতি আমানবিক ও বিরক্তিকর। ভোটের ফল ‘বিপর্যকর ও গণতন্ত্রের বিপদ’। তাদের ঠেকাতে জার্মানির বিভিন্ন রাজ্যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।

টুরিঙ্গিয়াতে এএফডির ভোটের হার ৩৩ শতাংশ। আর স্য়াক্সনিতে তারা ভোট পেয়েছে ৩০ শতাংশ। তবে সরকার গঠনের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। বাকি দলগুলো তাদের বিরোধিতা করছে।

নির্বাচনে দুই রাজ্যে উত্থান হলেও এএফডি সরকার গঠন করতে পারবে না বলে মনে করা হচ্ছে। তবে তাদের যথেষ্ট প্রভাব থাকবে। দুই রাজ্যেই যেসব সিদ্ধান্ত দুই-তৃতীয়াংশ ভোটে নিতে হবে, সেগুলো প্রভাবিত করার ক্ষমতা তাদের থাকবে।

এ দুই রাজ্যের ফলাফলের দিকে পুরো বিশ্বের নজর ছিল। কারণ, কয়েক বছর ধরে দেশটি যে পরিবর্তনের দিকে ঝুঁকছিল, এ ভোটের মাধ্যমে তা সামনে এসেছে। জার্মানির গোয়েন্দারা দুটি রাজ্যেই এএফডিকে ‘ডান চরমপন্থি’ বলে অভিহিত করেছেন। টুরিঙ্গিয়াতে এএফডি চেয়ারম্যান বিয়র্ন হখে দলের সবচেয়ে কট্টরপন্থি নেতা বলে পরিচিত। তিনি বারবার নাৎসি আমলের ভাষা ব্যবহার করেছেন। ২০২৪ সালে দুবার তাকে আদালত দোষী সাব্যস্ত করে। কারণ, তিনি নিষিদ্ধ স্লোগান দিয়েছিলেন।

ফল প্রকাশের পরই রোববার সন্ধ্যায় এএফডি নেতা টিনো কুপালা বলেন, একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। ভোটাররা টুরিঙ্গিয়া শাসনের জন্য তাদের দিকে রায় দিয়েছেন। এএফডির প্রধান দাবি আভিবাসন নীতিতে পরিবর্তন আনা ও শরণার্থীদের জার্মানি থেকে বের করে দেওয়া।

টুরিঙ্গিয়া রাজ্যের এএফডিপ্রধান বিয়র্ন হ্যোকে ২০১৭ সালে বার্লিনের হলোকস্ট মেমোরিয়ালকে ‘মনুমেন্ট অব শেম’ বা ‘লজ্জার স্মৃতিসৌধ’ বলে আখ্যা দেন। নাৎসি অতীত নিয়ে প্রায়শ্চিত্ত করা বন্ধ করতেও বলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..