× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি

বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে অপর এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকিপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম রাজিব ইসলাম তারিম। সে (তারিম) গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোষ্টের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন টরকী বন্দর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেন। যা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
সম্প্রীতি আরিফ জামিনে মুক্তি পায় এবং গত ১৮ তারিখ আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার (তারিম) টরকী বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে আরিফের বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়।
এসময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পরবর্তীতে ১৯ মার্চ আরিফের মেসেঞ্জার থেকে তাকে (রাজীব ইসলাম তারিম) অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়া হয়।
তবে জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালগালাজের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..