রাজশাহী প্রতিনিধি: পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজন জামায়াত-শিবির কর্মীসহ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগরীতে।
বুধবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশের চলমান এ বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মীসহ মোট ৪৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৬ জন ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ১৩ জন। পরে আজ দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।