× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

জামায়াত ইসলামীর সভা-সমাবেশ নিষিদ্ধের আবেদনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ
অবৈধ রায়ের বিরুদ্ধে কনসাইজ স্টেটমেন্ট (আপিলের সার সংক্ষেপ) প্রস্তুত ও জমা দিতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন শুনানি পিছিয়ে ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এসময় রিটকারির আইনজীবী সভা সমাবেশ নিষিদ্ধের কনটেম্পট মামলার শুনানির আগে নিষ্পত্তি চাইলে প্রধান বিচারপতি বলেন, যেহেতু এটা মূল মামলা থেকে এসেছে কাজেই আগে আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে।

এর আগে, গত ১৯ অক্টোবর রিটের শুনানির জন্য ৬ নভেম্বর দিন নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

ওইদিন শুনানিতে রিটকারী আইনজীবী তানিয়া আমীর বলেন, গত জুলাই মাসে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। এরপর চার মাস পেরিয়ে গেছে। প্রতিপক্ষ বারবার সময়ের আবেদন করেই যাচ্ছে।

পরে জামায়াতের আইনজীবী জয়নুল আবেদীন তুহিনের উদ্দেশে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, কেন বারবার সময় নিচ্ছেন? সময় নিয়ে কোর্টে আসেন না কেন? এখানে সময় নেবেন আর অন্য কোর্টে মামলা করবেন তা হতে পারে না। আমরা সবই সিসি ক্যামেরায় দেখতে পাই। আমরা শেষবারের মতো সময় দিচ্ছি। এটা মনে রাখবেন, আদালতের হাত অনেক লম্বা।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে তখনই আপিল করে জামায়াত। সেই আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। আপিল বিচারাধীন থাকাবস্থায় গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াত। এই সমাবেশে আপত্তি জানিয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন জামায়াতের নিবন্ধন বাতিলের মামলার রিটকারী পক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..