× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

জামায়াতের জঙ্গি অর্থায়ন খতিয়ে দেখে রিপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং-এর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার পরামর্শ আর্থিক খাত সংশ্লিষ্টদের।

বাণিজ্যিক ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এনজিও’র সঙ্গে জামায়াতে ইসলামের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলা হলেও যুদ্ধাপরাধের অভিযোগ এবং দলটিকে নিষিদ্ধের দাবি ওঠার পর থেকে যেন আলোচনার এ পালে জোর হাওয়া লাগে।

এমনকি দলটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর অভিযোগও তোলা হয়েছে বিভিন্ন সময়ে। এ ব্যাপারে অধিকতর ধারণা পাওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জামায়াতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানতে চায় অর্থমন্ত্রণালয়।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক এ.এফ.এম আসাদুজ্জামান বলেন, ‘যা যা তথ্য সংগ্রহ করা দরকার। সকল তথ্য সংগ্রহ করে আমরা মন্ত্রণালয়ে জমা দেবো এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্যান্য যত সংগঠন আছে তাদের অর্থায়ন কোথায় থেকে আসতেছে, কারা কারা পাঠাচ্ছে, এখানে কিভাবে গ্রহণ করা হচ্ছে এই অর্থগুলো দেশের কোথায় কোথায় যাচ্ছে কি কি কাজে ব্যবহার করা হচ্ছে সব বিষয়গুলো আমরা সংগ্রহ করে মন্ত্রণালয়কে যথাসময়ে জানাবো।’

জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়ে সম্পৃক্ত কিংবা এমন লেনদেনে সন্দেহজনক প্রতিষ্ঠানসমূহকে সবার আগে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন ব্যাংকার অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। একই সঙ্গে এ ধরনের অপরাধ মোকাবেলায় একটি আলাদা টাস্কফোর্স গঠনেরও পরামর্শ দেন তিনি।

সরকারের এ উদ্যোগে দেশের সামগ্রিক আর্থিক খাতে যেন কোন আতঙ্ক সৃষ্টি না হয় তাই জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের।


এ ক্যটাগরির আরো খবর..