× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
তোরণ ভেঙে দিল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণ অপসারণ করেছে প্রশাসন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য তোরণ নির্মাণ আচরণবিধি অনুযায়ী নিষিদ্ধ। খবর পেয়ে বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে আমরা একটি তোরণ দেখতে পাই। তবে সেখানে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকেই তোরণটি অপসারণ করা হয়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমন উপলক্ষেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..