× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে -জামায়েত আমীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত আমীর

জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোরবিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আমাদের মধ্যে কোনো মব নেই। দেখবেন এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নেই। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগে পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে।

আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এখানে ‘যদি’র কোনো সুযোগ নেই।

জামায়াত আমির বলেন, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকেল ৩টায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশে যাত্রা করেন।


এ ক্যটাগরির আরো খবর..