× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

জাপানে কাজ না করায় এমপিকে বহিষ্কার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
japanees mp

কখনই কোন কাজ না করায় জাপান পার্লামেন্ট আইনপ্রণেতা ওশিকাজু হিগাশিতানিকে বহিস্কার করেছে। গত ৭০ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কোন এমপিকে বহিস্কার করা হলো।

জনপ্রিয় ওশিকাজু ইউটিউবার থেকে পার্লামেন্টের আইনপ্রণেতা হন। মাসের পর মাস ধরে পার্লামেন্টে অনুপস্থিতি থাকায় মার্চের প্রথম দিকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি পার্লামেন্টারি সেশনে উপস্থিত হন নি।

হিগাশিতানি (৫১) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ২০২২ সালের নির্বাচনে। কিন্তু, উপস্থিতির প্রয়োজন সত্ত্বেও তিনি কখনই পার্লামেন্টের কোন সেশনে অংশ নেন নি। বরং সাবেক ব্যবসায়ী ও পরে ইউটিউবার হওয়া ওশিকাজু হিগাশিতানি দুবাইয়ে তার বাড়িতেই অবস্থান করছিলেন। তার দাবি তিনি জাপান ফিরে গেলে তাকে আটক করা হতে পারে।

জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে বহিস্কার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, দেশটিতে ১৯৫১ সালের পর এই প্রথম কোন পার্লামেন্ট সদস্যকে বহিস্কার করা হল।


এ ক্যটাগরির আরো খবর..