× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

পিআইডি

জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে আজ ঢাকায় তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদল জাপানের ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ আগ্রহ প্রকাশ করে। তারা জাপানিজ মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা সেদেশের ভাষা ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেযা তাদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে। প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..